বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ সময় দেখুন

লক্ষ্মীপুর, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না।

 

এ্যানি বলেন, বিএনপি একটি সংঘবদ্ধ দল। জিয়াউর রহমান দলটিকে এমনভাবে তৈরি করেছেন এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।

 

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির সমর্থন বুঝাতে অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র‌্যালি করার প্রয়োজন হয় না। একটি দল প্রমাণ করতে চায় তাদের হাজার হাজার লোক। বিএনপির এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি প্রয়োজন হয় না বলে উল্লেখ করেন এ্যানি।

 

উঠান বৈঠকে লক্ষ্মীপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর