লক্ষ্মীপুর, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিতে হোন্ডা-গুন্ডার রাজনীতি থাকবে না।
এ্যানি বলেন, বিএনপি একটি সংঘবদ্ধ দল। জিয়াউর রহমান দলটিকে এমনভাবে তৈরি করেছেন এখন ঘরে ঘরে বিএনপি, ঘরে ঘরে ধানের শীষ, ঘরে ঘরে খালেদা জিয়া ও তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। বিএনপির সমর্থন বুঝাতে অন্য জেলা ও থানা থেকে লোক এনে মোটরসাইকেল র্যালি করার প্রয়োজন হয় না। একটি দল প্রমাণ করতে চায় তাদের হাজার হাজার লোক। বিএনপির এসব হোন্ডা-গুন্ডার রাজনীতি প্রয়োজন হয় না বলে উল্লেখ করেন এ্যানি।
উঠান বৈঠকে লক্ষ্মীপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।