পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি : ৮ দল
রিপোর্টার নাম
আপডেটের সময় :
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
১৭১
সময় দেখুন
পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি : ৮ দল
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ সমমনা ৮ দলের। আজ বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করে তারা। এর আগে মঙ্গলবার দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করে দলগুলো। তার আগে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
ঢাকা, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আগামী ১৬ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা জামায়াতসহ সমমনা ৮ দলের। আজ বুধবার যৌথ সংবাদ সম্মেলনে এমন কর্মসূচি ঘোষণা করে তারা।
এর আগে মঙ্গলবার দুপুরে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করাসহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমাবেশ করে দলগুলো। তার আগে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।
Leave a Reply