বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮১ সময় দেখুন

মোঃ বাবুল হোসেন, স্টাফ রিপোর্টার-আশুলিয়া, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা সাভার আশুলিয়ার “জামগড়া জোন পল্লী বিদ্যুৎ এর পাশে ছয়তলায় হাসানের নেতৃত্বে চলছে রমরমা বিদ্যুৎ চুরির মহা উৎসব।

 

জানা গেছে, ৪৫০/৫০০ টি অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে বছরে কোটি কোটি টাকা, আর এই বিদ্যুৎ এর ঘাটতি বিদ্যুৎ অফিসের লোকজন চাপিয়ে দিচ্ছে সাধারণ গ্রাহকদের বিল করার সময়।

 

যেখানে পূর্বে বিদ্যুৎ বিল আসতো ১৫০/২০০ টাকা সেই বিদ্যুৎ বিল এখন আসছে ১২০০/১৫০০ টাকা। অনেকেই জানান, বিদ্যুৎ অফিসের ভেলকিবাজি শুরু হয়েছে, গ্রাহক হয়রানির অভিযোগও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।

 

আশুলিয়ার জামগড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাবিবুল বাশার মোহাম্মদ আলী জানান, বিদ্যুৎ চুরির প্রমান পেলে সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হচ্ছে। তিনি দাবী করেন অভিযান চলমান রয়েছে, অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর