বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাস ধরা পড়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পাঙ্গাসিয়া ইউনিয়ন সংলগ্ন নদী থেকে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিশ ধরার জালে অপ্রত্যাশিতভাবে ধরা পড়ে বড়সড় এই পাঙ্গাসটি। সাধারণত এই অঞ্চলে এত বড় পাঙ্গাস খুব একটা দেখা যায় না।

 

মাছটি দেখতে নদীর তীরে ভিড় জমায় উৎসুক জনতা। পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা ৮৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে ভাগ করে নেন মাছটি।

 

জেলে জাহাঙ্গীর প্যাদা বলেন, শীতের শুরুতে মাঝে মাঝে পাঙ্গাস ধরা পড়ে, তবে এবার এত বড় মাছ পেয়ে খুব খুশি হয়েছি। এতো বড় পাঙ্গাস আগে কখনও জালে পড়েনি।

 

স্থানীয়দের মতে, নদীর পানিতে সাম্প্রতিক সময় মাছের প্রাচুর্য বাড়লেও এত ওজনের পাঙ্গাস দেখা এক বিরল ঘটনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর