বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

ফেব্রুয়ারির এক দিনও যদি নির্বাচন পেছানো হয়, জনগণ তা মেনে নেবে না : মির্জা ফখরুল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন

ঠাকুরগাঁও, ১০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিদেশি পণ্ডিতদের পরামর্শে সাধারণ মানুষ বোঝে না এমন একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “বিদেশ থেকে কিছু পণ্ডিত এসে কমিশন করে এমন এক ব্যবস্থা তৈরি করেছে যা জনগণ বোঝে না। এতে দেশের মানুষ প্রতারিত হচ্ছে।”রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের ভাওলার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

মির্জা ফখরুল বলেন, “জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে সরকার। এক বছর ধরে সংস্কার নিয়ে নানা আলোচনায় অংশ নিয়েছি আমরা। বৃষ্টির মধ্যে ছাতা হাতে সংসদ ভবনে গিয়ে স্বাক্ষরও করেছি। কিন্তু স্বাক্ষরের পর আমাদের প্রস্তাবগুলো পরিবর্তন করা হয়েছে—এটা জাতির সঙ্গে প্রতারণা।”

 

তিনি আরও বলেন, “এখন বলা হচ্ছে, সাত দিনের মধ্যে সব দলকে ঐক্যমতে আসতে হবে। এটা চাপ নয়, এক ধরনের ব্ল্যাকমেইল। জনগণের মতামত ছাড়া কোনো চাপ আমরা মেনে নেব না।”

 

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “কিছু দল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে, কারণ তারা নির্বাচনের ভয় পায়। আমি স্পষ্ট করে বলতে চাই—আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির এক দিনও যদি নির্বাচন পেছানো হয়, জনগণ তা মেনে নেবে না।”

 

সভায় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর