বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নিতে হবে।

 

তিনি বলেছেন, ‘আমি সব সময় তারুণ্যের বিকাশের পক্ষে। তরুণরা কেমন বাংলাদেশ চায়, তার রিহার্সাল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে।’

 

জামায়াত আমির আরও বলেন, ‘পর্বত সমান হস্তিকে যে তরুণরা সরিয়ে দিয়েছে, সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর