বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী দলের নিবন্ধনের দাবীতে অনশনরত তারেক রহমানকে সংহতি জানালেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২১৪ সময় দেখুন

ঢাকা, ০৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনরত নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

 

গত মঙ্গলবার বিকাল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন তিনি। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

 

আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে বিএনপির পক্ষে সংহতি জানিয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

 

বিএনপির ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে।

 

ভিডিওতে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর