বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

টাঙ্গাইল-৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী রাসেল

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণঅধিকার পরিষদে থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন মাহবুবুর রহমান রাসেল । দীর্ঘ দিন ধরে তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদে থেকে মনোনয়ন প্রত্যাশায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি।

 

নিজ দলের মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গে মাহবুবুর রহমান রাসেল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণঅধিকার পরিষদ আজ একটি গণআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, এই দলের আদর্শই পারে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। তাই আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি, যেন জনগণের পাশে থেকে সত্যিকার অর্থে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিতে পারি।

 

তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের কোনো বিষয় নয়। এটি জনগণের সেবা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি অঙ্গীকার। আমি যদি মনোনয়ন পাওয়ার সুযোগ পাই, তাহলে এলাকার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে চাই। গণঅধিকার পরিষদের পতাকা হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমঅধিকারের বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এটাই আমার দৃঢ় বিশ্বাস।

 

উল্লেখ্য, মাহবুবুর রহমান রাসেল গণআন্দোলন ও সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থেকে টাঙ্গাইল তৃণমূল পর্যায়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পাশে থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর