সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

মেট্রোরেলের বিয়ারিং প্যাডে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা এবং চাকরি দেয়া হবে : উপদেষ্টা ফাওজুল কবির খান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৩ সময় দেখুন

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, পরিবারের কর্মক্ষম কোনো সদস্য থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে।

 

ফাওজুল কবির খান বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় একটি প্রাণহানি ঘটেছে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি নিহতের পরিবারের একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

 

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে।

 

উল্লেখ্য, দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। ঘটনার পর মেট্রোরেল সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর