রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনা সদস্যদের উপস্থিতি প্রশংসার দাবিদার : আইন উপদেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন

ঢাকা, ২২ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনা সদস্যদের উপস্থিতি প্রশংসার দাবিদার।

 

ড. আসিফ নজরুল বলেন, ‘আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন, এবং যেভাবে সেনা প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনীর প্রধান সহযোগিতা করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, সেটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি।’

 

আজ (বুধবার) ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাদের সাব-জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা জানতে চান—সরকার এটিকে কীভাবে দেখছে এবং সেনা কর্মকর্তাদের জন্য আলাদা সাব-জেলের প্রয়োজন হলো কেন।

 

এর জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘ওনাদের কোথায় রাখা হবে বা সাব-জেলে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তারা যা উপযুক্ত মনে করবেন, তাই করবেন। এই বিষয়ে মন্তব্য করা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না।’

 

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো আইন ও বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ নিরপেক্ষ ও আইনের শাসনের নীতিতে পরিচালিত রাখা, এবং সেনাবাহিনীর সহযোগিতা সেই প্রতিশ্রুতিকেই আরও দৃঢ় করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর