বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

জাতীয় সংসদ নির্বাচনে ৮৪ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে এলডিপি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সারা দেশের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৪ আসনে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছেন।

 

এ সময় অলি আহমদ সকল প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক। সুতরাং জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাড. এসএম মোরশেদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর