বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৯ সময় দেখুন

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কমিশন রিমোট কন্ট্রোলে পরিচালিত হচ্ছে, তারা ঠিক না হলে পরিণতি কেএম নুরুল হুদা কমিশনের মতো হবে।

 

এ সময় এনিসপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন বর্তমানে অটোক্রেসির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগের দলগুলোকে কীভাবে নিবন্ধন দিয়েছে সেটি নির্ধারিত না। নির্বাচনী পরিচালনা বিধিমালাকে নিজেদের মতো পরিচালিত করছে।

 

হাসনাত বলেন, এনসিপিকে ইসি ইচ্ছাকৃত বা সেচ্ছাচারীভাবে শাপলা দিচ্ছে না। কোনো আইনগত ব্যাখা তারা দিতে পারছে না।

 

নির্বাচন কমিশনের সামলোচনা করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, তারা সেসব বাস্তবায়ন করে।

 

তিনি আরও বলেন, এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মেরুদণ্ডহীন ইসি। বিভিন্ন পক্ষের পারপাস এই ইসি সার্ভ করছে। যারা নিয়োগ দিয়েছে ইসিকে, তারা সেই পারপাস সার্ভ করছে। তারা ঠিক না হলে তাদের পরিণতি নুরুল হুদার মতো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর