শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

পটুয়াখালীর লেবুখালী সরকারি হাবিবউল্লাহ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৩ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৬ এ পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ আজ সোমবার (১৩ অক্টোবর)  সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটেরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান আশরাফ এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক প্রকৌশলী মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ।

 

সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম, দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল নেতা ঈসা শরীফ অভিভাবক আয়েশা সিদ্দিকা প্রমূখ।

 

এছাড়াও সিনিয়র শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবু ঈসা, মাও. মোঃ মাসুম বিল্লাহ্   সহ প্রায় অর্ধশত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর