মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, তাই টেলিফোন ধরি না : প্রধান নির্বাচন কমিশনার

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৯ সময় দেখুন

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না।

 

সিইসি আরও বলেন, ফোনে কথা বললেই কল রেকর্ড ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে তিনি ফোনে আলোচনা এড়িয়ে চলেন। অনেকে তাই মনে করেন সিইসি ফোনে কথা বলেন না।

 

তিনি বলেন, আপনারা সরাসরি আমার কাছে এসে কথা বলুন। আমার দরজা সবসময় খোলা। প্রয়োজনে লিখিত প্রস্তাবও দিতে পারেন, কিন্তু ফোনে আলোচনা করি না। এআই নিয়েও আমরা সচেতন, এবং এটি মোকাবিলায় আমরা সিরিয়াসভাবে কাজ করছি।

 

নাসির উদ্দিন বলেন, আমরা নির্বাচনকে স্বচ্ছ করতে চাই, যাতে সবাই দেখতে পারে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাব এবং দেশীয় পর্যবেক্ষকদের যতটা সম্ভব নিবন্ধন দেওয়ার চেষ্টা করব।

তিনি বলেন, আমরা চেষ্টা করব আপনারা যে পরামর্শ দেবেন তা বাস্তবায়ন করতে। অতীতের মতো হবে না। আমরা ফেরত আনছি পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা। আপনাদের সহযোগিতায় সুন্দর নির্বাচন সম্ভব।

 

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, মানুষকে নির্বাচনে আসতে বলুন। আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করব। আমাদের সকলের সহযোগিতায় নির্বাচন আয়োজন করতে হবে। আমার দরজা সবসময় খোলা, এবং যে কোনো সময়ে আপনারা সুপারিশ দিতে পারেন, আমরা তা গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর