মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে : ইসি সচিব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন

ঢাকা, ২৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ বৃহস্পতিবার প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

 

তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি, সেটার জন্য কালকে (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।

 

রোডম্যাপ কবে ঘোষণা করা হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এটা আমরা বুঝি। আপনারা কাল (বৃহস্পতিবার) পর্যন্ত অপেক্ষা করুন।

 

এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।

 

গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টি করা প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত ১০ আগস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে।

 

পরবর্তীতে গত ২৪ আগস্ট এ বিষয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির আবেদন নিষ্পত্তি করে ৩০০ আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর