রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বৈষম্যবিরোধী মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার করেছে ডিবি : ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন

ঢাকা, ১৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ রবিবার বিকালে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে।সাথীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় মামলা আছে। বর্তমানে তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ডিবি সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানায় হওয়া আসাদ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি নাসির উদ্দিন সাথী। নিহতের বাবা মো. জয়নাল বাদী হয়ে মামলাটি করেছিলেন। বর্তমানে মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি। আগামীকাল সোমবার তাকে আদালতে তোলা হবে জানিয়েছে ডিবি পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর