রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৭৯ সময় দেখুন

ঢাকা, ১৭ আগষ্ট ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

দূতাবাস সূত্র জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে নির্দেশনা এসেছে।

 

এরই মধ্যে কয়েকটি দূতাবাসের কর্মকর্তা এ নির্দেশনা মেনেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। নির্দেশনাপ্রাপ্ত একজন বলেন, ‘নির্দেশনা পেয়েছি। এ নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না।

 

মিশনের কর্মকর্তা জানান, নির্দেশনা যতটুকু এসেছে ফোনের মাধ্যমে। তবে হঠাৎ এমন নির্দেশনা কেন এসেছে, তা জানেন না তিনি।

 

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর