রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রুশ রকেটে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২০৭ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক,২৫ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। এ কাজে তাকে সহযোগিতা করেছে রাশিয়া। মহাকাশে ইরানের পথচলার অন্যতম পদক্ষেপ হিসেবে এটিকে দেখা হচ্ছে।

 

শুক্রবার (২৫ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানায়, রুশ রকেটে উৎক্ষেপিত নাহিদ-২ একটি যোগাযোগ স্যাটেলাইট, যা রাশিয়ার ভোস্টোচনি কসমোড্রোম থেকে সয়ুজ রকেট ব্যবহার করে উৎক্ষেপণ করা হয়েছে। ১১০ কেজি ওজনের স্যাটেলাইটটি ইরানি প্রকৌশলীদের নকশা ও পরিকল্পনায় তৈরি।

 

এদিকে ইরানের কাণ্ডে আতঙ্কিত পশ্চিমারা। কারণ, মহাকাশে ইরানের পদযাত্রার আধুনিকায়ন দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পও উন্নত করতে পারে। বিশেষ করে হস্তগত নতুন প্রযুক্তি অনায়াসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নতিতে ব্যবহার করতে পারে ইরান।

 

ইয়েমেনি-আমেরিকান পলিসি বিশ্লেষক ফাতিমা আল আসরার বলেন, যে প্রযুক্তি আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে, সে একই প্রযুক্তি বিস্ফোরক বহনেও সক্ষম।

 

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ট্রাম্পের আবারও তেহরানে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহের মধ্যে ইরান স্যাটেলাইট পাঠাল। আর এ কাজে রাশিয়ার সহায়তা পশ্চিমাদের সন্দেহ আরও বাড়াবে বলে মনে হচ্ছে। যদিও ইরান দাবি করছে, যোগাযোগ স্যাটেলাইটটির সঙ্গে কোনো সামরিক সম্পর্ক নেই। শান্তিপূর্ণ এ অগ্রযাত্রার উদ্দেশ্য বেসামরিক। মানব কল্যাণে তারা এটি উৎক্ষেপণ করেছে। কোনো বিধ্বংসী কাজে স্যাটেলাইটটি ব্যবহার করা হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর