শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন

ঢাকা, ২১ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এ শোক পালন করা হবে।

 

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর