শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জে কারফিউতে অবস্থা থমথমে, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

গোপালগঞ্জ,১৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে জারি করা ২২ ঘণ্টার কারফিউ চলছে। কারফিউয়ের মধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। সেনা ও বিজিবির সঙ্গে সারা শহরে টহল দিচ্ছেন কোস্ট গার্ড, নৌবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

 

এদিকে কারফিউর কারণে গোপালগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করছে না। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর