বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মহিলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৪৩৯ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ১৭ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর মডেল মসজিদ হলরুমে প্রায় পাঁচ শতাধিক মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ২.৩০ মিনিটে শ্রীপুর  উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর,মুহতারেমা আমেনা খাতুন,গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারেমা আমেনা খাতুন সহ শ্রীপুর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন -” বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ

আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।

 

সুতরাং নারী-পুরুষ সবাইকে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে ঘরে ফ্যাসিবাদ, সন্ত্রাস এবং চাঁদাবাজ বিরোধী ম্যাসেজ পৌঁছে দিয়ে নারী সমাজকে সচেতন করে তুলতে হবে। নারীরাই আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। ”

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ড. জাহাঙ্গীর আলম বলেন, “শ্রীপুর” বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। শ্রীপুরকে সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে শ্রীপুরের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

 

শ্রীপুর আজ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের নগরীতে পরিণত হয়েছে। শ্রীপুরকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

 

শ্রীপুরের নারী সমাজ অত্যন্ত সচেতন, শিক্ষিত এবং পরিশ্রমী। আগামী নির্বাচনে নারীদের বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত এবং দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে। নারীদেরকে প্রতিটি ঘরে ঘরে আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে।

দরিদ্র, বঞ্চিত আর লাঞ্ছিত জনগোষ্ঠীর দোরগোড়ায় তাদের অধিকার পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিটি ঘরে দাঁড়িপাল্লা মার্কার ম্যাসেজ পৌঁছে দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ । “

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর