বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

দলের কেউ যেকোনো ধরনের অনৈতিক ও অপরাধ কাজে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা : রুহুল কবির রিজভী

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩৯ সময় দেখুন

ঢাকা, ০৪ জুলাই ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (৪ জুন) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের নেতাকর্মীরা যেকোনো ধরনের অনৈতিক ও অপরাধ কাজে লিপ্ত হলে বিএনপি কঠোর ব্যবস্থা নেবে। দলের কেউ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এ জন্যই এ সতর্কতা।

 

রিজভী বলেন, শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা পুনর্জাগরণে ১৬ বছর আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরেও কখনো থেমে যায়নি। গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

 

পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের সৌন্দর‌্য- এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যেকোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ যেন কারও সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে—এ জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। যোগ করেন রিজভী।

 

এ সময় তিনি জানান, এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে বেশ কয়েকজন নেতাকে দল থেকে অব্যহতি দেয়া হয়েছে।

 

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়।

 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর