বাঁচানো গেলোনা রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বিরল সাম্বার হরিণ
রিপোর্টার নাম
আপডেটের সময় :
শুক্রবার, ২৭ জুন, ২০২৫
৭০২
সময় দেখুন
বাঁচানো গেলোনা রাঙামাটি কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে বিরল সাম্বার হরিণ
তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): "রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন ব্রিকফিল্ড অংশের কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির পুরুষ সাম্বার হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন। পরে উদ্ধার করে হরিণটি কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কিন্তু পরবর্তীতে স্ট্রোক করে হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।তবে বন্য হরিণটির পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন ব্রিকফিল্ড অংশের কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির পুরুষ সাম্বার হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন।
পরে উদ্ধার করে হরিণটি কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে এনে একজন পশু চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।কিন্তু পরবর্তীতে স্ট্রোক করে হরিণটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।তবে বন্য হরিণটির পোস্ট মর্টেম রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply