শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৫ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশীয় ফলের প্রদর্শনী করতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে বাসাইল উপজেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যালয়ের সামনে এই ফল মেলা উদ্বোধন করা হয়।

 

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় ফল মেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

বাসাইল উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, বাসাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া প্রমুখ।

 

দেশীয় ফলের এই প্রদর্শনী করতে একটি স্টল বসানো হয়েছে। আগামী (২৭ জুন) রাত পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর