শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

রাঙামাটির ঘাগড়ায় সেনাবাহিনী ও জনসংহতির (জেএসএস) নেতৃত্বাধীন ভোররাতে যৌথ অভিযান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের কোজইছড়ি মোন পাহাড়ে সেনাবাহিনী ও জনসংহতির (জেএসএস) নেতৃত্বাধীন ভোররাতে যৌথ অভিযান চালায়।

 

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে সেনা সদস্য ও জনসংহতির (জেএসএস) একটি সশস্ত্র দল যৌথভাবে কোজোইছড়ি মোন এলাকায় হানা দিয়ে এলাকা জুড়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে আতঙ্ক ছড়ায় এবং ডানে উল্ল গ্রামের এক জুমচাষী (বয়স ৪৫) গুলিবিদ্ধ হন।

 

অপরদিকে, সেনারা ফুরমোন এলাকার উত্তর মোনপাড়া গ্রাম থেকে তিন গ্রামবাসীকে আটক করে স্থানীয় একটি স্কুলঘরে আটক করে রাখার খবর পাওয়া যায়।

 

আটকৃত ব্যক্তিরা হলেন মনসুখ চাকমা (৫০), তার ছেলে সিন্ধু মনি চাকমা (২৩) ও অন্তর চাকমা (১৯)। তারা সবাই ৩নং ঘাগড়া ইউনিয়নের উত্তর মোনপাড়া গ্রামের বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে সেনাবাহিনী ও জনসংহতি (জেএসএস) ১৭ জনের একটি সশস্ত্র দলও ছিল, যাদের সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে আমছড়ির দিকে যেতে দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর