শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ২৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ধামরাই ওলামা দলের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা জেলার আহবায়ক এইচ এম মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা জেলা ওলামা দলের সদস্য সচিব রবিউল আলম।
প্রস্তুতি সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বদরুল আলম সুমন, মাসুদুর রহমান, আকরাম হোসেন, শামিম, নুর আলম, মান্নান ফিরোজ, মাসুম আহমেদ, রাজু আহমেদ, মির আকিব প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি সবার প্রতি সালাম জানিয়ে বলেন ধামরাই বিএনপি সহ সকল অঙ্গসংগঠন একত্রিত হয়ে সকাল প্রকার অন্যায় ও ফ্যাসিস্ট এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে সারাদেশে কোন নিয়মকানুন ছিল না, সে সময় নির্বাচন ব্যবস্থাকে ধংশ করতে সহযোগিতা করেছিলো নুরুল হুদা তাই জনগন এর বিচার করেছে।
পরবর্তীতো কোন প্রকার অন্যায়ের সাথে আপোস করা যাবে না, সম্মিলিতভাবে ধামরাই এর উন্নয়নে কাজ করতে হবে। বিএনপি’র দুর্দিনে যে সকল কর্মী রাজপথে ছিল তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে।
তারুণ্যের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে।
Leave a Reply