বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল মেলা-২০২৫ আয়োজিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৪৭ সময় দেখুন

কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২২ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ২২ জুন-২০২৫ তারিখ রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল মেলা-২০২৫ আয়োজিত হয়।

 

মেলাটির আয়োজন করেন শ্রীপুর উপজেলা কৃষি অফিস,শ্রীপুর উপজেলায় পরিষদ চত্বরে।এখানে বিভিন্ন প্রকার দেশি ফলের প্রদর্শনী করা হয়।

 

সাথে সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস প্রোগ্রাম-২০২৫, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ -এর উদ্যোগে এক কর্মশালাও অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন -কৃষিবিদ জনাব,মোঃ রফিকুল ইসলাম খান,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভাপতি ছিলেন, জনাব ব্যারিস্টার সজিব আহামেদ, উপজেলা নির্বাহী অফিসার-শ্রীপুর,গাজীপুর।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন -কৃষিবিদ জনাব সুমাইয়া সুলতানা বন্যা,উপজেলা কৃষি অফিসার,শ্রীপুর-গাজীপুর।

 

কর্মশালায় প্রধান অতিথি বলেন আম,কাঁঠাল সহ বিভিন্ন দেশীয় ফল সমূহ বিদেশে প্রসেসিং করে রপ্তানির ব্যাপারটি সরকার ভাবছে।তবে ইতিমধ্যে আম এবং আমে জুস বিদেশে প্রসেসিং করে রপ্তানি হচ্ছে। জাতীয় ফল কাঁঠালের ব্যাপারেও রপ্তানির প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর