রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে হামলা : কমান্ডার নিহত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২০ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে বোমা হামলা চালিয়ে কমান্ডারকে হত্যা করেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার।

 

দুপুরে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে নিক্ষেপের জন্য প্রস্তুত তিনটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম আক্রমণ করেছে। সেনাবাহিনী বিস্তারিত তথ্য না দিয়ে জানিয়েছে, যে সামরিক কমান্ডার উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন তিনিই নিহত হয়েছেন। এ হামলা ছিল সুনির্দিষ্ট।

 

আলজাজিরা বলেছে, আমরা যখন আরও তথ্য পাব তখন পাঠকদের জানাব। ইরানি অফিশিয়ালরা এখনও কোনো মন্তব্য করেনি।

 

এদিকে ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়।

 

বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাজধানীতে হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নিয়েছিল। বিমানগুলো প্রায় ১২০টি ভারী বোমা ফেলে।

 

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে। সেসব হামলা সফল হয়েছে।

 

গত কয়েক দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসাবে তা ৬০০ ছাড়িয়ে গেছে। কিন্তু ইরান সরকার নিয়মিত নিহতের আপডেট দিচ্ছে না। বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর