রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলি পাইলটরা কি আসলেই বিদ্রোহ করছে?

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৫৫ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যার শিরোনাম— ‘ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ শুরু, বিমানবন্দর ও সামরিক ক্যাম্প ছেড়ে পালাচ্ছে তারা।’ অনেকেই দাবি করছেন, ভিডিওটি চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার পটভূমিতে ইসরায়েলের অভ্যন্তরে বিশৃঙ্খলার প্রমাণ।

 

তবে রিউমর স্ক্যানার নামক ফ্যাক্টচেক প্ল্যাটফর্মের অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিওর সঙ্গে ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্ক নেই।

 

কী ঘটেছিল প্রকৃতপক্ষে?

ভিডিওটি মূলত ধারণ করা হয়েছে ২০২৪ সালের ৬ নভেম্বর, ইসরায়েলের একটি বিক্ষোভ চলাকালে। এতে দেখা যায়, ইসরায়েলের আয়ালন সাউথ মহাসড়কে আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার হাতে এগিয়ে যাচ্ছে সীমান্ত পুলিশের সদস্যরা, আর পেছনে রয়েছে শত শত বিক্ষোভকারী।

 

এই ভিডিওটি প্রথম প্রকাশ করেন সাংবাদিক বার পেলেগ, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। ভিডিওর ক্যাপশনে বলা হয়, বিক্ষোভকারীদের একজনের সঙ্গে মুখঢাকা এক কর্মকর্তার বাকবিতণ্ডা হয় এবং পুলিশ আগুন নেভানোর চেষ্টা করে।

 

পরে Liveuamap নামক একটি ওয়েবসাইটেও ভিডিওটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল, এটি একটি বিক্ষোভ চলাকালে ধারণকৃত দৃশ্য—পাইলটদের কোনো বিদ্রোহ বা ক্যাম্প ছাড়ার ঘটনার সঙ্গে এর কোনো সংযোগ নেই।

 

ফলে, ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ ও পালিয়ে যাওয়ার দাবি সংবলিত ভিডিওটি আসলে পুরনো একটি বিক্ষোভের দৃশ্য, যা ভুয়া তথ্য ছড়াতে ব্যবহৃত হয়েছে। বাস্তবে ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর