বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৮ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ইরানে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের দুটি সেন্ট্রিফিউজ কারখানা নিশানা করা হয়েছে। বুধবার (১৮ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক্সে এক পোস্টে জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে। এ দুটি কেন্দ্র হলো কারাজের একটি ওয়ার্কশপ এবং তেহরান নিউক্লিয়ার রিসার্চ সেন্টার।

 

আইএইএর তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় তেহরানের কেন্দ্রে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে উন্নত সেন্ট্রিফিউজ রোটর তৈরি ও পরীক্ষা করা হতো। এছাড়া, কারাজে দুটি ভবন ধ্বংস হয়েছে। এ দুটি ভবনেও সেন্ট্রিফিউজের উপাদান তৈরি করা হতো।

 

এর আগে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানে রাতভর অভিযান চালানো হয়েছে। ৫০টির বেশি জেট দিয়ে এ অভিযান চালানো হয়। এসব তেহরানে একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা করে।

 

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরও জানিয়েছে, তেহরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রটি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিধি এবং হার বাড়ানোর জন্য ব্যবহার করছিল।

 

সামরিক বাহিনী জানিয়েছে, আক্রান্ত অস্ত্র উৎপাদন কারখানাগুলোর মধ্যে এমন একটি স্থান ছিল যেখানে ইরানি শাসন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা সারফেস-টু-সারফেস মিসাইল তৈরির জন্য কাঁচামাল এবং উপাদান উৎপাদন করত। পাশাপাশি বিমানে আঘাত করার জন্য ডিজাইন করা সারফেস-টু-এয়ার মিসাইলের সিস্টেম এবং উপাদান তৈরির সুবিধাও কারখানাটিতে ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর