বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

চাঁদা টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে শারীরিক  লাঞ্চিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১৬ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):  পটুয়াখালীর দুমকিতে চাঁদার টাকা না পেয়ে দুই যুবক  পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট  নজরুল গাজী  ইসলামকে শারীরিক  লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

 

আজ রবিবার (১৫জুন) দুপুরে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৫নং ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে আজ নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৪ ও ৫নং ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে হোসাইন ও হৃদয়নামে দুই যুবক এসে চেয়ারম্যানের সাথে কথা আছে বলে একটু সরিয়ে নিয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ সময় তারা বলতে থাকেন আমরা চেয়ারম্যানের কাছে টাকা পাব।

এ বিষয় ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের কে বলেন বেশ কিছুদিন যাবত এরা আমার কাছে চাঁদা দাবী করে আসছে। এবং  আমি জেলেদের চাল বিতরণ করতে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। উপস্থিত জনতা ক্ষিপ্ত হলে তারা দ্রুত সটকে পরে।

 

এরা আমার সাথে  অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে এটা আমি মুটি বুঝতে পারি নাই। এ বিষয় অভিযুক্ত হোসাইন প্রতিবেদককে বলেন আমি আমার পাওনা টাকা চাইতে গেছি চাঁদা দাবীর অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন চেয়ারম্যান গাজী নজরুল সম্পর্কে আমার মামা। এক বছর পূর্বে আমার ও আত্মীয় স্বজনের কাছ থেকে ৪টি টিউবওয়েল দেওয়ার কথা বলে টাকা নেয়। একবছর যাবত টিউবওয়েল দিতে না পারায় টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ৫ই আগষ্ট সরকার পতনের পর অনেকটাই গা ঢাকা দিয়ে চলেন। গতকাল রাতে তাকে মোবাইলে কল করলে তিনি আমাকে বলে তুমি আমার কাছে চাঁদা দাবী কর? আজ নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে জেলেদের চাল বিতরণ করে এ সংবাদ পেয়ে আমি আমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে চাঁদাবাজ বলে ধরিয়ে দেওয়ার হুমকি দেয় ।

 

ওই এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায় যে  হোসেন ও হৃদয় এরা কোন দলের না এরা সুযোগ বাদী লোক যখন যে দল আসে তখন সেই দলের নেতাকর্মীর সাথে  আত আত করে চলাফেরা করে।

 

এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন এই বিষয় এখন পর্যন্ত আমার কাছে কোন অভিযোগ আসেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর