জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলের ঘোড়ার ভিটার অংশের জমে থাকা কচুরি পানা নিধন শুরু করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে দুলাই বদনপুর গ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচী শুরু করা হয়। অর্ধশত মানুষের সহযোগিতায় কচুরি পানা নিধনে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করা হয়।
উদ্যোগক্তা আনিসুজ্জামান খান লিটন জানান, বিলের কচুরি নিধন খুব ব্যয় বহুল। শ্রমিক ও বিষ বাবদ খরচ হয় অনেক টাকা। আমরা এলাকাবাসীর সামর্থ অনুযায়ী এ কাজে অর্থ সহায়তা করেছি। আজ শুক্রবার থেকে কচুরি নিধন শুরু করতে পেরেছি।
এলাকাবাসী নজরুল ইসলাম বাদশা খান, খাজা,মহিতুর মাস্টার, ওমর আলী মেম্বর ও হারুন অর রশিদ জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে জমে থাকা কচুরি পানা সারা বিলে ছড়িয়ে পড়ে। বর্ষা শেষে এ কচুরি কৃষকের জমিতে আটকে পরে। যা কৃষকের গলার কাটা হয়ে পড়ে। ফসল উৎপাদনের জন্য এক বিঘা জমি পরিস্কার করতে ৮/৯ হাজার টাকা খরচ করতে হয়। যা কৃষকদেন জন্য অতিরিক্ত বাড়তি খরচ। সরকারি ভাবে কচুরি নিধন প্রকল্প না থাকায় আমরা নিজেরা স্বেচ্ছাশ্রমে নিধন কার্যক্রম শুরু করেছি। আমরা সরকারি ভাবে বিলের কচুরি নিধনের ব্যবস্থা বাস্তবায়ন চাই।
জানা যায়, সুজানগর উপজেলার ফসল উৎপাদনের অন্যতম প্রধান স্থান গাজনার বিল। এ বিলে কৃষকরা ধান, পাট, তিল, গম ও পিঁয়াজ উৎপাদন করে থাকে। দেশের পিঁয়াজ উৎপাদনকারী বিল হিসেবে গাজনার বিল পরিচিত। এ বিলে হাজার হাজার হেক্টর জমিতে কৃষকরা পিঁযাজ উৎপাদন তরে থাকেন।
Leave a Reply