বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রাঙামাটি লংগদু উপজেলা সদরস্থ পিসিজেএসএস কার্যালয়ে পিসিপি ৪র্থ লংগদু থানা শাখা ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫০ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),১৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হোন এই স্লোগানকে সামনে রেখে ১৭ সদস্য বিশিষ্ট পিসিপি ৪র্থ লংগদু থানা শাখা ঘোষণা।

 

১৩ জুন ২০২৫ ইং রোজ শুক্রবার সকালে লংগদু সদরস্থ পিসিজেএসএস কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৪র্থ লংগদু থানা শাখা  কাউন্সিল সম্পন্ন।

 

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ত্রিশন চাকমার সঞ্চালনায় বিদায়ী কমিটির সভাপতি রাখেশ  চাকমার সভাপতিত্বে  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য শ্রী অনঙ্গলাল চাকমা।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, লংগদু থানা শাখার সভাপতি শ্রী সুশীল জীবন চাকমা।পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী জ্ঞান প্রিয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুভাষ চাকমা,অর্থ সম্পাদক মৃনাল চাকমা, রুপক চাকমা।মহিলা সমিতি, যুব সমিতি, পিসিপি, হিল ইউমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কাউন্সিলে বক্তারা বলেন:জন্মভূমির অস্থিত্ব ও জাতীয় অস্থিত্ব রাক্ষার আন্দোলনে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

পার্বত্য চট্টগ্রামে শোষন নিপীড়ন,  নির্যাতন থেকে মুক্তির লাভের জন্যে  আন্দোলন-সংগ্রাম ছাড়া কোন বিকল্প নেই।রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি সে চুক্তিকে বাস্তবায়নের জন্য সকল জুম্ম সমাজ তথা সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর