বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২০৩ সময় দেখুন

পেকুয়া (কক্সবাজার), ০৯ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার (৯ জুন) বিকেল ৩টায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যত শিগগিরই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

 

এসময় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে শিগগিরই শক্তিশালী দলীয় সরকার গঠন করে জাতির প্রত্যাশা পূরণ করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

 

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এজন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে হবে।

 

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইনসহ দলীয় নেতারা।

 

পরে সালাহউদ্দিন আহমেদ জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর