মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

জাতি যেনতেন নির্বাচন চায় না, রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে : ডা. শফিকুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ২২৫ সময় দেখুন

কুলাউড়া (মৌলভীবাজার), ০৭ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট):আজ শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুরে নিজ গ্রামে ঈদুল আজহা উদযাপনে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে।

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার‌ ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতিবিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান। পরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মনিয়োগ ও আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। এ মহিমান্বিত দিনে আমাদের প্রতিজ্ঞা হোক- অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের চলমান সংকট উত্তরণে জাতিকে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শের পথে ঐক্যবদ্ধ হতে হবে।

 

ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে। পরপর তিনবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুবসমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। ভোটের সমতল মাঠ থাকলে রোডম‍্যাপ অনুযায়ী নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।

 

ঈদের নামাজের আগে জামায়াতের আমির মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর