বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

রাঙামাটির রাজবাড়ি ঘাটে পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩০ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),০৪ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “রাঙামাটির রাজবাড়ি ঘাটে পানিতে ডুবে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে রাঙামাটি রাজবাড়ী ঘাটে পানিতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ সংবাদ পাওয়া যায়।

 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের দীপেন চাকমা আজ দুপুর পৌনে ১টার দিকে পানিতে তলিয়ে যায়।এই শিক্ষার্থীকে ঘটনার ৪ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি।

 

সূএে,দীপেন তার দুই বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে রাজার ঘাটে নৌকা আসতে দেরি হওয়ায় সাঁতরে পার হওয়ার চেষ্টা করে। দুই বন্ধু পার হতে পারলেও পানিতে তলিয়ে যায় দীপেন। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা দীপেনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর