রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

মির্জাপুরে সরকারি জমি দখলের অপরাধে এক ব্যক্তির ৬ মাসের জেল : স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ০৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে আব্দুল করিম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে নির্মিত দুটি ঘর ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৭০ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।

 

মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরি গ্রামে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। মির্জাপুর সেনা ক্যাম্প ও থানা পুলিশের দল এ কাজে তাকে সহযোগিতা করেন। সাজাপ্রাপ্ত আব্দুল করিম বংখুরী গ্রামের মৃত আবু বক্কর মিয়ার ছেলে।

 

জানা গেছে, উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংখুরী মৌজায় সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দুটি ঘর উত্তোলন করছিলেন আব্দুল করিম। খবর পেয়ে বাঁশতৈল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তাকে ঘর উত্তোলন না করার জন্য বাধা নিষেধ করেন। নিষেধ অমান্য করে তিনি ঘর নির্মাণ করতে থাকেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাকে ঘর উত্তোলন না করার জন্য নিষেধ করেন। এরপরও তিনি অবৈধ ঘর নির্মাণ কাজ বন্ধ না করে প্রশাসনকে হুমকি দেন। পরে সকালে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ আইনে আব্দুল করিমকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এবং সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙে দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদর রহমান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর