বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে জিয়াউর রহমানের-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৩ জুন ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩রা জুন) বিকেল ৩টায় উপজেলা বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু কুট্টি সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশতাক আহমেদ পিনু।

 

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়নের স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দোয়া অনুষ্ঠানে বিশেষভাবে বাংলাদেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর