বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পবিপ্রবির নতুন ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭০৯ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ৩১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন  মৃত্তিকা বিজ্ঞান বিভাগের  প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (২৯ মে ) পবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, সে আলোকে ক্যাম্পাস সংস্কারে শিক্ষার্থীদের চিন্তা-উপলব্ধি-ভাবনাকে অগ্রগণ্যতা দিয়ে সুন্দর ও শান্তির ক্যাম্পাস উপহার দেওয়াই আমার অঙ্গীকার। সেক্ষেত্রে আমি আমার প্রিয় শিক্ষার্থী, সমাজ ও সহকর্মীদের সহযোগিতা চাই।

 

প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন ইতোপূর্বে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করেন। ড. মো: দেলোয়ার হোসেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাদা দলের আহবায়ক ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর