বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি কুমুদিনী হাসপাতালে পৌছালে তাকে স্বাগত জানান কুমুদিনী ওফেল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় সহকারী পরিচালক অনিমেষ ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে উপদেষ্টা কুমুদিনী গ্রন্থাগারে প্রজেক্টরে দানবীয় রণদা প্রসাদ সাহা ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের উপর নির্মিত ডকুমেন্টরি দেখেন। এরপর তিনি ভারতেশ্বরী হোমস পরিদর্শন ও ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

 

পরে লৌহজং নদী রক্ষণাবেক্ষণ প্রকল্প ঘুরে দেখেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মির্জাপুর ত্যাগ করেন।

তিন দিনব্যাপী টাঙ্গাইলে সরকারি সফরে টাঙ্গাইল যাওয়ার পথে তিনি কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন বলে তার সঙ্গী জসিম উদ্দিন জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর