বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

রাঙামাটির লংগদু-নানিয়ারচর সড়ক বাস্তবায়ন নাহলে আন্দোলনে নামবে স্থানীয়রা

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৯৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২৯ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “তিন উপজেলাবাসীর বহু প্রত্যাশীত লংগদু নানিয়ারচর সংযোগ সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলার লংগদু উপজেলাবাসী। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় লংগদু উপজেলা সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণের ব্যানারে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়।

 

স্থানীয়রা বলছেন, এ সড়ক কেবল একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি চিকিৎসা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার অন্যতম প্রধান ভিত্তি। বছরের পর বছর অপেক্ষা করে আর প্রতিশ্রুতির ফাঁদে পড়ে তারা এখন চরম হতাশ ও ক্ষুব্ধ।

 

এক বিবৃতিতে তারা জানান, “এই সড়ক আমাদের অধিকার। উন্নয়ন, সম্মানজনক জীবন ও সম্ভাবনার পথ খুলে দিতে হলে অবিলম্বে লংগদু-নানিয়ারচর সড়কের নির্মাণ কাজ শুরু করতে হবে।”

 

স্থানীয়দের দাবি—

অবিলম্বে সড়কটির নির্মাণ কাজ শুরু করতে হবে।

প্রশাসনিক ও রাজনৈতিক বাধা দ্রুত দূর করতে হবে।

যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড়ি জনপদকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে।

 

এলাকাবাসী আরও জানিয়েছেন, প্রয়োজনে নারী-পুরুষ, তরুণ-প্রবীণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণভাবে রাজপথে নামবেন তারা। “আমরা কেউ কারো শত্রু নই। আমরা উন্নয়নের দাবিতে ঐক্যবদ্ধ জনগোষ্ঠী,” বলেন এক বাসিন্দা।

 

 

মানববন্ধনে এবি এস মামুনের সভাপতিত্বে ও নুরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলার জামায়াতের আমির মাওঃ নাছির উদ্দিন, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাইনীমুখ ইউনিয়নের চেয়ারম্যান কমল হোসেন কমল, শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সংগঠক কলিং চাকমা, বৈসম্যবিরোধি আন্দোলন রাঙামাটি জেলা সম্মনয়ক ইমাম হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এতে আরো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর