বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

কালাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮০ সময় দেখুন

সুকমল চন্দ্র বর্মন-কালাই উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট), ২৭ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ শে মে ২০২৫ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) কালাই ইফতেকার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মনিরুজ্জামান, কালাই পল্লী বিদ্যুৎ ডিজিএম ইঞ্জিনিয়ার জোবায়ের আলী বসনীয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজনীন আক্তার ডেইজী, কালাই উপজেলা শাখা বিএনপির,আহবায়ক ইব্রাহিম হোসেন ফকির , জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মনসুর রহমান, কালাই মডেল প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাব কালাই এর সভাপতি আতাউর রহমান এ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন, কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তানভিরুল ইসলাম রিগান, পৌর ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল ইসলাম ও পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম।

 

অত্র সভায় মাদক, জুয়া, সন্ত্রাস নাশকতা বন্ধের এবং বাল্যবিবাহ রোধ করার বিষয়ে ও শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে হাট বাজারের খাজনা আদায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানী পশুর হাটে চুরি, ছিনতাই, জাল টাকা ক্রেতা বিক্রেতার মধ্যে কেউ যেন প্রতারিত না হয় এ বিষয়সহ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার বিষয়ে ও আলোচনা করা হয়েছে। সভাপতি ইউএনও শামীমা আক্তার জাহান মহোদয় এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রাখার জন্য সকলের সহযোগিতা চেয়ে সবাইকে ঈদুল আযহার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সমাপ্তি ঘোষনা করেন।

 

এ সময় অত্র সভায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার সদস্যগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর