বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সঠিক তথ্য জানা থাকলে সংঘাত ও দ্বন্ধ কোনটাই থাকবে না : রাঙামাটি জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ২৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোহিতায় রাঙামাটির জেলা সদর জিমনেসিয়াম হলরুমে অনুষ্ঠিত ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা। আজ  রবিবার (২৫ মে) রাঙামাটি জিমনেসিয়াম চত্বরে একটি র‍্যালি ও তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উক্ত জনসচেতনতামূলক সভায় পার্বত্য অঞ্চলের তিন ধরনের ভূমি ব্যবস্থাপনার সঠিক তথ্য না জানার কারণে সাধারণ মানুষ কিছুটা হয়রানির শিকার হয় বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, ভুমি ব্যাবস্থাপনার জটিলতা নিরসনের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।  সঠিক তথ্য জানা থাকলে সংঘাত ও দ্বন্ধ কোনটাই থাকবে না বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।

 

সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: ইমরানুল হক ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা অতিরিক্ত ভুমি কমিশনার রুবাইয় বিনতে কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আজহারুল ইসলাম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, ১০৪ নং ঝগড়াবিল মৌজার হেডম্যানসরঞ্জন দেওয়ান, ১০২ নং মৌজার কার্বারী শ্যামল মিত্র চাকমা প্রমুখ।

 

তিন দিনব্যাপী ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে  জিমনেসিয়াম হলরুমে ভূমি সেবা বিষয়ক ১০টি স্টলে ভূমি বিষয়ক সরকারী সেবা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর