বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মসজিদ মাদরাসার উন্নয়নে কাজ করবে বিএনপি নেতা সাইদ সোহরাব

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৯২ সময় দেখুন

জাহাঙ্গীর আলম-মির্জাপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল), ২৪ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে মসজিদ মাদরাসার উন্নয়নে ব্যাপকভাবে কাজ করবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী দক্ষিণপাড়া রওজাতুল মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

হিলড়া আদাবাড়ী মদিনাতুল উলুম মাদ্রাসার মোহ্তামিম হযরত মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ তালিমুদ্দীন ওয়ায়েজিনে পরিষদের সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথি সাইদুর রহমান সাইদসোহরাব বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ। পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ্তায়ালা কুরআন নাজিল করেছেন। প্রতিটি মাদরাসায় কোরআন শিক্ষা দানের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রাখছে। রওজাতুল মদিনা মাদ্রাসার মোহ্তামিম মাওলানা রেজাউল করিম জানান, অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীর মাঝে পাগড়ী প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর