বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

পাবনা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন

জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ২২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): অদ্য  ২২ মে , ২০২৫ সকালে পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল,মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত,কল্যাণমূলক প্রস্তাবসমূহ  অনুমোদনক্রমে  বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের  সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন পুলিশ  সুপার জনাব মোঃ মোরতোজা আলি খাঁন।

 

আজ দুপুর ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা  ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা  হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,  অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র/ফাঁড়ি ও ক্যাম্প, ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং এপ্রিল মাসে ভালো কাজ করার স্বীকৃতি স্বরুপ ৪ জনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করে এবং পিআরএল গমন কারি ০৩ জন সদস্যকে ক্রেস্ট এবং জায়নামাজ দিয়ে  সম্মাননা প্রদান করেন।

 

এসময় পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য কর্মকর্তাগন  উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর