রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

রাঙামাটিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ৪ দফা দাবি

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৮ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২২ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): “ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে কোম্পানির ঔষধ সরবরাহ বন্ধ ও সরকারিভাবে সকল ঔষধের মূল্য নির্ধারণ ৪ দফা দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন।

 

 

আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন লিটু প্রমূখ।

 

এ সময় বক্তারা বলেন-কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া সকল ঔষধের মূল্য বৃদ্ধি করায় প্রতিনয়ত ক্রেতাদের সাথে বাকবিতন্ডা তৈরি হচ্ছে। আবার একই ঔষধের মূল্য কোম্পানি ভেদেও দিগুণ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ ফেরৎ না নেয়া ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিগুলোতে কোম্পানির ঔষধ সরবরাহ করায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় সরকারিভাবে সকল ঔষধের মূল্য নির্ধারণ ও ঔষধের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবি জানিয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর