বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার মুসলিম ব্লগ বাজারে আগুন

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২১৩ সময় দেখুন

তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি),২১ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার পৌরসভার বৃহওর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড।

 

বুধবার দিবাগত রাত ১টার দিকে সুসলিম ব্লক নামক বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।জানাযায় আলমগীর নামক এক ব্যবসায়ীর কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ধারণা করা হলেও, স্থানীয়রা ঘটনাটিকে রহস্যজনক বলেও মন্তব্য করেছেন।

 

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলায় ফায়ার স্টেশন না থাকায় স্থানীয় জনগণ, পুলিশ ও বিজিবি সদস্যরা একযোগে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

অগ্নিকাণ্ডে মুদি, কাপড়, ঔষধ ও চায়ের দোকানসহ প্রায় ৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ।এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর