বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪০ সময় দেখুন

ঢাকা, ১৬ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের পর বাংলাদেশ বিমানের যে ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে গিয়েছিল, সেই বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল। আজ শুক্রবার (১৬ মে) বেলা আড়াইটার পর বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

 

এদিকে, এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। পাশাপাশি অ‍্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও সেখানে রাখা হয়।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর জানান, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড়ার পরই ওই বিমানের পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ফ্লাইটটি ইমারজেন্সি ঘোষণা করা হয়।

 

মহাব্যবস্থাপক জানান, খবর জানার পরিই বিমানের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ করে দেওয়া হয়।

 

জানা গেছে, শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি।

 

উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান, তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয়। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস। বিমানের বিশেষজ্ঞ দল জানায়, পেছনের এক চাকাতেও বিমান জরুরি অবতরণ করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর