সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

তোমাদের হাতে শিকল দিলাম, অন্যায় পেলে আটকায় দিও : নবনিযুক্ত ববি উপাচার্য

রিপোর্টার নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২২৬ সময় দেখুন

ক্যম্পাস প্রতিনিধি-বরিশাল বিশ্ববিদ্যালয়, ১৫ মে ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে এসে বাসভবনের শিকল খুলে বলেন, এই শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও তাহলে আবার আটকায় দিও।

 

যোগদানের পরেই তিনি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপরপরই আন্দোলনের সময় তালাবদ্ধ বাসভবনের গেটে তালা খুলতে শিক্ষার্থীদের সাথে নিয়ে যান।

 

এরআগে উপাচার্যের দপ্তরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি আরো বলেন, যেহেতু সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিয়েছে, তাই আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে যাতে বিশ্ববিদ্যালয় মান, মর্যাদা ও র‍্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারে।

 

আমি চাইব, ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই মিলে যেন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকে। এটি যেহেতু আমার এখানে প্রথম আসা, তাই এখানকার সমস্যা কোথায় তা এখনো জানি না। আমি গাড়িতে বসে আসতে আসতে চিন্তা করছিলাম—বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কীভাবে জানতে পারি, কার কাছ থেকে জানতে পারি। আমি চিন্তা করেছি, প্রতিটি বিভাগের সিআর এবং শিক্ষকদের নিয়ে একটি বৈঠক করব—প্রায় ২৫০ থেকে ৩০০ জনের মতো হতে পারে।

 

যদি সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করা যায়, তবে সমাধান অবশ্যই সম্ভব। আর যদি কোনো সমস্যার সাথে আর্থিক বিষয় জড়িত থাকে, তবে সময় কিছুটা বেশি লাগতে পারে। ফ্যাসিবাদের দোসরদের নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যেহেতু ফ্যাসিবাদের দোসর আছে কিনা আমি জানি না,  যদি থেকে থাকে এই ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমার পক্ষ থেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর